
নিজস্ব সংবাদদাতা, Todays Story : ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে আসন সমঝোতা নিয়ে সমাজবাদী পার্টি (সপা) এবং কংগ্রেসের মধ্যেকার মতপার্থক্য এবার প্রকাশ্যে চলে এসেছে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, একদিকে সপা-র তরফে কংগ্রেসকে ২৬টি আসনের প্রাথমিক প্রস্তাব দেওয়া এবং আলোচনার মাঝেই পাঁচটি আসনে প্রার্থী ঘোষণা করা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ। অন্যদিকে, জোটের জট কাটাতে খোলা চিঠির মাধ্যমে ‘আসন সংখ্যার বদলে জয়ের সম্ভাবনাকে’ গুরুত্ব দেওয়ার বার্তা দিয়েছেন সপা প্রধান অখিলেশ যাদব।

