রায়গঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:ভয়াবহ পথ দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হলো রায়গঞ্জে। গুরুতর জখম আরও এক জন। পুলিশ জানিয়েছে, শুক্রবার ভোরে মাড়াইকুরা গ্রামের কাছে ১২ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি বালি বোঝাই লরির পিছনে সজোরে ধাক্কা মারে একটি মুরগি বোঝাই গাড়ি। দুর্ঘটনায় সোহেল আখতার (৪৫), সায়েম আখতার (১৬), রমজান মোমিন (২৯), হাসনাত আলি (১৬) এবং মহম্মদ মোস্তাফার (১৮) মৃত্যু হয়। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *