📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ইন্দোরে ছাত্রো কি গুঞ্জ অনুষ্ঠানে রাহুলের বক্তব্যের মাঝে মঞ্চে আসেন এক কৌতুকাভিনেতা। প্রধানমন্ত্রীর মতো করেই হাসতে দেখা যায় তাঁকে। মোদির ভাষা, বলার ধরন এবং ইংরাজি ভাষার ‘অজ্ঞতা’ বোঝানোর চেষ্টা করেন। এমনকী বিভিন্ন সভায় প্রধানমন্ত্রী যেভাবে বৃদ্ধ বা বৃদ্ধাদের দেখলে তাঁর জন্য চেয়ারের ব্যবস্থা করতে বলেন, সেটা নিয়েও কটাক্ষ শোনা যায় ওই কমেডিয়ানের গলায়। এই নাটকে রাহুল নিজেও যথেষ্ট সক্রিয় ছিলেন।
ভরা মঞ্চে মোদিকে নিয়ে রসিকতা করায় রাহুলকে তুলোধোনা বিজেপির

