SBI থেকে ১২৬৬৮০০০০০০০ টাকার ঋণ নিয়ে মেটাননি, ভিডিওকন কর্তাকে দেউলিয়া ঘোষণা করা হল

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ভিডিওকন কর্তা বেণুগোপাল ধূতকে দেউলিয়া ঘোষণা করল ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের মুম্বই বেঞ্চ তাঁকে দেউলিয়া ঘোষণা করল। ১২ হাজার ৬৬৮ কোটি টাকার ঋণ পরিশোধ করেননি বেণুগোপাল। সেই নিয়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পিটিশন গ্রহণ করেছে ট্রাইব্যুনাল। বকেয়া ঋণ মেটানো তো দূর, ঋণ মেটানোর কোনও পরিকল্পনাও তিনি জমা দেননি বলে জানা গিয়েছে।
বেণুগোপালের বিরুদ্ধে দেউলিয়া প্রক্রিয়া তত্ত্বাবধান করবে ব্যাঙ্করাপসি ট্রাস্টি। ৯০ দিনের মধ্যে কমিটি অফ ক্রেডিটর্সকে রিপোর্ট দেবে তারা। জানা গিয়েছে, ব্যক্তিগত গ্যারান্টিতে স্টেট ব্যাঙ্ক এবং তাদের সহযোগী ব্যাঙ্কের (যেগুলি পরে স্টেট ব্যাঙ্কের সঙ্গে মিশে যায়) কাছ থেকে ভিডিওকন ইন্ডাস্ট্রিজের জন্য ঋণ নিয়েছিলেন বেণুগোপাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *