📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: পশ্চিম এশিয়ায় সংঘাত দীর্ঘায়িত হয়েছে। তেলের বাজারে তার প্রভাব পড়েছে যেমন, বিঘ্ন ঘটেছে সরবরাহেও। সেই আবহেই ভারতের নাগরিকদের কাছে বিশেষ আর্জি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। দেশের ভাঁড়ারে সঞ্চিত পেট্রোল, ডিজেল এবং বিদেশি মুদ্রার মজুত অক্ষুণ্ণ রাখতে পেট্রোল-ডিজেল নির্ভর গণ পরিবহণ এড়াতে বললেন নাগরিকদের। অপ্রয়োজনে বিদেশযাত্রা, এমনকি খুব প্রয়োজন না থাকলে সোনা কেনা থেকেও বিরত থাকতে আবেদন জানালেন। (Narendra Modi)
রবিবার হায়দরাবাদ থেকে ভারতীয়দের জ্বালানি সাশ্রয়ে আহ্বান জানালেন মোদি। বললেন, “সীমান্তে প্রাণ বিসর্জন দেওয়াই শুধুমাত্র দেশপ্রেম নয়। বর্তমান সময় দাঁড়িয়ে দায়িত্বশীল হওয়া, দৈনন্দিন জীবনে দেশের প্রতি কর্তব্যপালনও দেশপ্রেম। তাই বৈশ্বিক সঙ্কটের সময় কর্তব্যকে এগিয়ে রাখতে হবে। কিছু সঙ্কল্প নিতে হবে আমাদের, তার প্রতি সমর্পিক থাকতে হবে।”
‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর

