করম পুজোয় জঙ্গলমহলে মুখ্যমন্ত্রী, পুরুলিয়ায় দিনভর ঠাসা কর্মসূচি শুভেন্দুর

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:তপশিলি উপজাতির পরিচিতির দাবিতে দীর্ঘদিন ধরে আদিবাসী কুড়মি সমাজের আন্দোলন চলছে। পরপর তিন বছর ২০ সেপ্টেম্বর রেল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে তারা। এবার সেই অবস্থান থেকে সরে ২০ সেপ্টেম্বর উৎসবে মজেছে কুড়মি সমাজ। রেল রোকো কর্মসূচি বাতিল করে করম পুজোর বিশাল সমাবেশের ডাক। সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর উপস্থিতি যে অন্যমাত্রা দিতে চলেছে, তা বলাই বাহুল্য। রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, গত ৩ বছরের ছবি কি বদলাতে চলেছে জঙ্গলমহলে? মুখ্যমন্ত্রীর সফরে ঘিরে প্রত্যাশায় বুক বাধছে রাঢ়বঙ্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *