
নিজস্ব সংবাদদাতা, Todays Story : নদিয়ার শান্তিপুর পঞ্চায়েত সমিতির স্থায়ী কর্মাধ্যক্ষ পদের নির্বাচনে জয়জয়কার বিজেপির। প্রতিদ্বন্দ্বী ছাড়াই মৎস্য থেকে পূর্ত দপ্তরের স্থায়ী কর্মাধ্যক্ষ পদের নির্বাচন জিতে নিলেন বিজেপি প্রার্থীরা। বিজেপির দাবি, স্থায়ী কর্মাধ্যক্ষ পদের নির্বাচনের কারণে পঞ্চায়েত সমিতির উন্নয়ন আরও বৃদ্ধি পাবে এবং সম্পূর্ণ দুর্নীতিমুক্ত পরিষেবা পাবে সাধারণ মানুষ।

