পাতে নেই, পদ্মাতেও নেই! মোদীর রাজ্য থেকে শয়ে শয়ে টন ইলিশ আমদানি করছে বাংলাদেশ, এই প্রথম বার

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: গত বছর ১২০০ টন ইলিশ রফতানিতে ছাড়পত্র দিয়েছিল বাংলাদেশ সরকার। এসেছিল ১৪৩.৮০ টন। তার আগের দু’বছর ৬০০ টনেরও কম। প্রশ্ন, বাংলাদেশে নতুন সরকার গঠনের পরে এ বার কী হবে? শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পরে তাঁকে আম পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ইলিশ নিয়ে তাঁর সরকারের বক্তব্য, রফতানি বন্ধ। ভারতে যা পাঠানো হয় সবই ‘সৌজন্য উপহার’। এ বার ‘উপহার’-এর পরিমাণ কী হবে, তা স্পষ্ট নয়। মকসুদ বলেন, ‘‘ওই দেশে নতুন সরকার গঠন হয়েছে। এই বছর এ পারের মাছ ব্যবসায়ীরা বাংলাদেশ সরকারের মৎস্য বিভাগের কাছে সরাসরি ইলিশ মাছের জন্য আবেদন করেছেন। কবে পদ্মার সুস্বাদু ইলিশ ঢুকবে, তা এখনও পরিষ্কার নয়।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *