পার্ক স্ট্রিট জমকালো বড়দিনের আগেই! অ্যালেন পার্কে প্রথম দুর্গাপুজোর উদ্বোধন করতে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু স্বয়ং

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রং-ও বদলে যাচ্ছে অ্যালেন পার্কের। গোটা রাজ্যের মতো এখানেও এত দিন ছিল নীল-সাদা। এ বার পড়ছে রুদ্রাক্ষের রঙের পোঁচ। মণ্ডপ গড়ছেন সুব্রত মুখোপাধ্যায়। প্রতিমা শিল্পীর নাম এখনই বলতে নারাজ উদ্যোক্তারা।

প্রতি বছর বড়দিনে ধর্মতলার দিকের মোড় থেকে প্রায় মল্লিকবাজার মোড় পর্যন্ত প্রায় দু’কিলোমিটার পথ আলোয় আলোয় সেজে উঠত। এ বার সাজবে দু’মাস আগেই। অর্ধেক রাস্তা সাজাবেন চন্দননগরের আলোকশিল্পীরা। বাকি অর্ধেকে আলোর খেলা দেখাবেন কাঁথির শিল্পীরা। মহালয়া থেকে পুজো প্রাঙ্গণে শুরু হয়ে যাবে স্তোত্রপাঠ। চতুর্থী থেকে অনুষ্ঠান করবেন বাংলার লোকশিল্পী এবং জাতীয় স্তরের শিল্পীরা। অষ্টমীর আরতিতেও চমক থাকবে, জানাচ্ছেন উদ্যোক্তারা। বিজেপির তাবড় নেতাদের ঢল নামবে অ্যালেন পার্কের পুজোয়। এ রাজ্যের নেতারা তো বটেই, বিজেপি-শাসিত অনেক রাজ্যের মুখ্যমন্ত্রীরাও আসতে পারেন বলে খবর।

নতুন করে অ্যালেন পার্কে পুজোর আয়োজন কেন? ‘‘এত দিন এখানে পুজো হয়নি কেন,’’ পাল্টা প্রশ্ন শঙ্কুদেবের। তিনিও বলছেন, সনাতনী সরকার এসেছে, তাই পুজো হবে। তার মানে কী পার্ক স্ট্রিটে বড়দিনের উৎসব অতীত? ‘‘বড়দিনও হবে, পুজোও হবে। প্রত্যেক ধর্মের প্রতি আমরা শ্রদ্ধাশীল। ক্রিসমাসেও সেজে উঠবে অ্যালেন পার্ক।’’ জবাব সনাতনী সঙ্ঘের সম্পাদকের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *