📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদকে (এবিভিপি) ঘিরে সাম্প্রতিক ঘটনাপ্রবাহে বিজেপির অবস্থান স্পষ্ট করে দিলেন দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ঘটনায় দল কোনও ভাবেই হস্তক্ষেপ করবে না বলে বৃহস্পতিবার জানিয়ে দিয়েছেন তিনি। একই সঙ্গে তাঁর দাবি, এবিভিপি বিজেপির ছাত্র সংগঠন নয় এবং কোনও সংগঠনের পতাকা পোড়ানো বিজেপির রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
যাদবপুরে এবিভিপি বিতর্কে বিজেপির অবস্থান স্পষ্ট, হস্তক্ষেপ নয়: শমীক

