📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। সেই মতো কলকাতায় সকাল থেকেই আকাশ ছিল মেঘলা। বেলা গড়াতেই আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি নামে। যেন দুপুরেই সন্ধ্যা নেমে আসে শহরে। তার পর থেকে কোথাও ঝিরঝিরে, কোথাও মুষলধারে বৃষ্টি হয়েই চলেছে। উত্তরবঙ্গে অতিভারী বর্ষণের লাল সতর্কতা জারি করা হয়েছে সোমবার। জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে।
সাগরে সরল ঘূর্ণাবর্ত! আরও বাড়বে বৃষ্টি, উত্তরবঙ্গে লাল সতর্কতা, দুর্যোগ দক্ষিণেও, রইল চার দিনের পূর্বাভাস

