📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:এশিয়াডে সবচেয়ে ভাল ফল করেছেন তিরন্দাজেরা। তাঁরা পাঁচটি সোনা, দু’টি করে রুপো এবং ব্রোঞ্জ জিতেছেন। কুস্তিগিরেরা ছ’টি পদক জিতেছেন, যার মধ্যে দু’টি সোনা রয়েছে। তিরন্দাজ এবং কুস্তিগিরদের দাপটে শেষ দু’দিনের প্রচুর সোনা জিতেছে ভারত।
মহিলা দলকে নিয়েও প্রশ্ন রয়েছে। জ়িম্বাবোয়ের বিরুদ্ধে মেয়েদের সিরিজ় শুরু হচ্ছে ১৬ অক্টোবর। তার এক দিন আগে কী ভাবে প্রধানমন্ত্রীর বাড়িতে হাজির থাকবেন তা জানা যায়নি। কোনও দলের তরফেই এ নিয়ে আনুষ্ঠানিক ভাবে মুখ খোলা হয়নি।
অন্যান্য ক্রীড়াবিদদের নিয়ে অবশ্য সমস্যা নেই। এশিয়ান গেমস থেকে ফেরার পর বেশির ভাগই দেশে রয়েছে। তিরন্দাজ, কুস্তিগির এবং বক্সারদের অনেকেই এখনও অনুশীলনে ফেরেননি। হকির দুই দলও দেশেই রয়েছে।

