📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রেজিস্ট্রার যদিও জানান, সেটা একেবারেই অন্য বিষয়। বিশ্ববিদ্যালয়ে মুক্ত চিন্তাকে কোনও ভাবেই আটকে রাখার কোনও পরিকল্পনা নেই। ক্যাম্পাসে কেউ হাঁটতে বের হলে সেটা করতেই পারে। একটি বিশেষ মনিটরিং কমিটি রয়েছে। তাঁরা বিষয়টা দেখবেন। কিন্তু জমায়েত কোনও ভাবেই করা যাবে না। তিনি স্পষ্ট ভাবে জানান, ‘‘ছাত্রছাত্রীদের ভালর জন্য এবং তাদের নিরাপত্তার স্বার্থেই এই বাড়তি ব্যবস্থা।’’ একই ভাবে কোনও ছুটির দিনেও ক্যাম্পাসে ঢুকতে হলে বৈধ পরিচয়পত্র থাকতে হবে। বিজ্ঞপ্তিতে সাফ জানানো হয়েছে, জনসাধারণের হাঁটার জন্য কোনও ভাবেই ক্যাম্পাসের রাস্তা ব্যবহার করতে দেওয়া হবে না।
এ ছাড়া বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, ক্যাম্পাসের ভিতরে মদ, মাদক বা অন্যান্য বেআইনি জিনিস নিয়ে ধরা পড়লে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রেজিস্ট্রার জানান, সর্বভারতীয় ক্রমতালিকায় এবং ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিলের ক্ষেত্রে ‘পারসেপশন’-এ কিছুটা নম্বর কম পেয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। সেই খামতি মেটানোর চেষ্টাও করা হচ্ছে।

