প্রবল বৃষ্টির মধ্যেই মহারাষ্ট্রে ৪ বার কম্পন

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:একটানা প্রবল বৃষ্টির মধ্যেই মহারাষ্ট্রের মারাঠাওয়াড় অঞ্চলের নানদেদ, হিঙ্গোলি ও প্রভানি জেলায় ভূমিকম্প। সংবাদসংস্থা সূত্রে খবর, বুধবার রাত ১টা ৩৭ মিনিট থেকে বৃহস্পতিবার ভোর ৩টে ২৩ মিনিটের মধ্যে চারবার কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৬, ৩.৬, ৩.৯ এবং ৪.১। ভূমিকম্পের এপিসেন্টার ছিল হিঙ্গোলি জেলার শিরলি গ্রামে মাটির ১০ কিমি গভীরে। যে সময় কম্পনগুলি অনুভূত সেই সময় বেশির ভাগ লোকজনই ঘুমিয়েছিলেন। তবে ভূমিকম্পে কেউ হতাহত হননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *