
নিজস্ব সংবাদদাতা, Todays Story : বদ্রীনাথ মন্দিরে ভক্তদের দেওয়া অনুদান চুরির অভিযোগের তদন্ত শেষে ৩০০ পাতার রিপোর্ট জমা দিল স্পেশাল ইনভেস্টিগেশন টিম। রিপোর্ট জমা দেওয়া হয়েছে উত্তরাখণ্ড সরকারের কাছে। সূত্রের খবর, রিপোর্টে মন্দির পরিচালন কমিটির গাফিলতির পাশাপাশি পরিচালন ব্যবস্থার আমূল পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। চলতি বছরের ২ জুলাই ওই মন্দিরের অনুদান চুরির বিষয়টি সামনে আসে। অভিযোগের তদন্তে বিশেষ দল গঠন করা হয়। অনুদান চুরির অভিযোগে মন্দির পরিচালন কমিটির সদস্য প্রমোদ নৌটিয়াল এবং রাজেন্দ্র চৌহানকে ১৭ জুলাই গ্রেপ্তার করা হয়। বিশেষ তদন্তকারী দলের নেতৃত্বে ছিলেন গাড়োয়ালের কমিশনার আনন্দ স্বরূপ।

