📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:মহাসমারোহে পালিত হয়েছিল রামমন্দিরের উদ্বোধন এবং রামলালার প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং সেই অনুষ্ঠানের পুরোধা ছিলেন। এবার সেই অনুষ্ঠানই চলে এল সিটের রাডারে। সূত্রের খবর, উত্তরপ্রদেশ সরকারের তৈরি সিট এবার তদন্ত করবে ১২৪ কোটির খরচ নিয়ে। রামমন্দিরের নানা উৎসব-অনুষ্ঠানে খরচ হয়েছিল এই বিপুল অর্থ। এবার এই খরচের হিসাব খতিয়ে দেখবে সিট।
সূত্রের খবর, রামমন্দিরে গত দু’বছরের আয়-ব্যয়ের রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে। অডিট রিপোর্ট, পেমেন্ট ভাউচার, নানা খরচের বিল-সমস্তই আপাতত সিটের তদন্তের আওতায়। সেখান থেকেই চর্চায় উঠে আসছে তিনটি বড় অনুষ্ঠান। ২০২৪ সালে মন্দিরের উদ্বোধন, ২০২৫ সালের মহাকুম্ভের আয়োজন এবং ধ্বজারোহণ অনুষ্ঠান। উল্লেখ্য, এই তিনটি অনুষ্ঠানেই ছিল প্রধানমন্ত্রীর উজ্জ্বল উপস্থিতি। তবে সবচাইতে বেশি চর্চা চলছে মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানের খরচ নিয়ে। হিসাব অনুযায়ী, শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট অন্তত ১১৩ কোটি টাকা খরচ করেছিল এই অনুষ্ঠানে।
মোদি হাজির, মাত্র তিনদিনেই ১২৪ কোটি খরচ রামমন্দিরের! হিসাব দেখে চক্ষু চড়কগাছ, শুরু তদন্ত

