📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:বিধানসভা নির্বাচনে প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষমতায় এসে তৃণমূল সরকারের লক্ষ্মীর ভান্ডারের বদলে অন্নপূর্ণা যোজনা চালু করেছে বিজেপি। গত ১ জুলাই এক কোটির বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩০০০ হাজার টাকা করে ট্রান্সফার করেছে শুভেন্দু অধিকারীর সরকার। সে দিনই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ওই প্রকল্প নিয়ে রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতি জানিয়েছিলেন, স্থায়ী বা নিয়মিত সরকারি চাকরিজীবী মহিলারা এই প্রকল্পের আওতায় টাকা পাবেন না। তা ছাড়াও কারা টাকা পাবেন, কারা পাবেন না, তা নিয়ে মন্ত্রী জানিয়েছিলেন, যাঁদের সমস্ত নথিপত্র সঠিক রয়েছে এবং আবেদন যাচাইয়ে কোনও অসঙ্গতি ধরা পড়েনি, তাঁদের চিন্তার কোনও কারণ নেই। যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্টে অন্নপূর্ণার টাকা নিয়মিত পৌঁছে যাবে। তিনি বলেছিলেন, ‘‘এই প্রকল্পের উদ্দেশ্য হল মহিলাদের নীরব পরিশ্রমকে সম্মান জানানো।’’
কিন্তু তার পর বহু মহিলা অভিযোগ করছেন, তাঁরা সংশ্লিষ্ট প্রকল্পের উপভোক্তা হিসেবে যোগ্য, ১২-১৩ পাতার ফর্ম পূরণ করেছেন। কেউ অনলাইন তথ্য জমা দিয়েছেন। কিন্তু অজানা কারণে তাঁদের আবেদন খারিজ হয়েছে। গত ৩ জুন ২৮ লক্ষ ২৫ হাজার ৭৬৯ জন অন্নপূর্ণার টাকা পেয়েছিলেন। দ্বিতীয় কিস্তিতে গত ১ জুলাই প্রায় এক কোটি ৩০ লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। তথ্য ঝাড়াইবাছাই করে ২৬ লক্ষ আবেদন অযোগ্য বলে গণ্য করেছে সরকার।

