📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: সপ্তাহের প্রথম দিন সোমবার মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে আলোচনা করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারি কর্মচারী সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বসছেন। প্রশাসন সূত্রে খবর, সংগ্রামী যৌথ মঞ্চ ছাড়াও ওই বৈঠকে ডাক পেয়েছে কনফেডারেশন অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ়, ইউনিটি ফোরাম এবং পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী পরিষদ। প্রথমে এই বৈঠক শনিবার হওয়ার কথা থাকলেও, পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রীর কর্মসূচির কথা মাথায় রেখেই বৈঠকের দিনবদল করা হয়।
সোমবার নবান্নে ডিএ নিয়ে সরকারি কর্মচারী সংগঠনের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, আশায় কর্মচারীমহল

