১ অগস্ট জনগণনা শুরু রাজ্যে! অনুপ্রবেশ বদলেছে জনবিন্যাস, আগের সরকার কিছুই করেনি, নবান্নের বৈঠকে তোপ শুভেন্দুর

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: জনগণনা নিয়ে তাঁর পূর্বসূরির সরকারের ভূমিকাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে চিহ্নিত করে মুখ্যমন্ত্রীর মন্তব্য, ‘‘রাজনৈতিক কারণে জনগণনার কাজ শুরু করেনি আগের সরকার। পূর্বতন মুখ্যসচিব জনগণনা নিয়েও রাজনৈতিক ঐকমত্যের অপেক্ষায় ছিলেন। আগের সরকার জনগণনার কোনও কাজ না-করার ফলে অন্য রাজ্যগুলি অনেকটা এগিয়ে গিয়েছে। আমরা পিছিয়ে পড়েছি।’’ সেই খামতি ঢাকতে তাঁর সরকার দ্রুত পদক্ষেপ করেছে বলে জানিয়ে শুভেন্দু শুক্রবার বলেন, ‘‘দায়িত্ব নেওয়ার পরে আমি ১১ মে মন্ত্রিসভার প্রথম বৈঠকে মুখ্যসচিবের উপস্থিতিতে কয়েকটি সিদ্ধান্ত নিয়েছিলাম। তার মধ্যে ছিল জনগণনার কাজ শুরু করা।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *