কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি হলেও অস্বস্তি চরমে! কেন এত ভ্যাপসা গরম, আর কত দিন

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আলিপুর আবহাওয়া দফতরের পরিসংখ্যান বলছে, দক্ষিণবঙ্গের বেশির ভাগ জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বড়জোর ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। কলকাতায় মঙ্গলবার সকালে তাপমাত্রা (সর্বনিম্ন) ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ২.৫ ডিগ্রি বেশি। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের প্রায় কাছাকাছি। কিন্তু তার পরেও অস্বস্তি খুব বেশি। ভোরবেলা বা রাতেও এতটুকু স্বস্তি নেই দক্ষিণবঙ্গে। বেলা যত বাড়ছে, তত বাড়ছে প্যাচপেচে গরম। ঘেমেনেয়ে হাঁসফাঁস অবস্থা।

আবহবিদেরা বলছেন, এই অস্বস্তির জন্য দায়ী আর্দ্রতা। আর্দ্রতা ৪০ শতাংশের কাছাকাছি থাকলে আবহাওয়া স্বস্তিদায়ক হয়। আর্দ্রতা যত বাড়ে, ঘাম শুকোতে তত অসুবিধা হয় এবং অস্বস্তিও বাড়ে। এখন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে সর্বনিম্ন আর্দ্রতা ৬২ শতাংশ। সর্বোচ্চ আর্দ্রতা ৮৮ শতাংশ। যে কারণেই সমস্যা এত বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *