আরজি করের সেমিনার হল ছাড়াও যে যে জায়গা সিল করার দরকার, তা করে দিন! সিবিআই-কে বলল হাই কোর্ট

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: দু’বছর আগে, ২০২৪ সালের অগস্টে আরজি কর হাসপাতালে ধর্ষণ ও খুন করা হয় এক মহিলা চিকিৎসককে। ওই ঘটনায় আসামি সঞ্জয় রায়কে ইতিমধ্যে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। তবে আরজি করের ওই ঘটনার তদন্ত নিয়ে প্রশ্ন তুলে ফের আদালতের দ্বারস্থ হয়েছে নির্যাতিতার পরিবার। এ অবস্থায় মঙ্গলবার হাই কোর্টের দুই বিচারপতির বেঞ্চ সিবিআইয়ের কাছে জানতে চান আরজি করের ঘটনাস্থল সিল খোলা হয়েছে কি না। হাই কোর্টের পর্যবেক্ষণ, দ্রুত ঘটনাস্থল সিল করুক সিবিআই।

তখন সিবিআইয়ের তরফে জানানো হয়, সেমিনার হল সিল করা রয়েছে। তবে পরিবারের দাবি, ওই ভবনের সপ্তম তলায় আরজি করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের অফিস ছিল। সেটি খোলা রয়েছে বলে দাবি পরিবারের। তাতে হাই কোর্টের ডিভিশন বেঞ্চ প্রশ্ন করে, তদন্তের স্বার্থে অন্য কোনও জায়গা সিল করার প্রয়োজন রয়েছে বলে কি মনে হয়নি সিবিআইয়ের? অন্য কোনও জায়গা কি সিল করা হয়েছে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *