শুভেন্দুর সভার মাইকের আওয়াজে ক্ষুব্ধ, ভবানীপুরে মঞ্চ ছেড়ে চলে গেলেন মমতা!

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:ভবানীপুরের বিধানসভার ৭০ নম্বর ওয়ার্ডের চক্রবেড়িয়া এলাকায় এ দিন সভা করার কথা ছিল তৃণমূলপ্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ ওই জায়গা থেকে কিছুটা দূরেই বিজেপি প্রার্থী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও একই সময় সভা করার কথা ছিল৷
এ দিন সন্ধ্যায় চক্রবেড়িয়ার ওই মঞ্চে পৌঁছন তৃণমূলনেত্রী৷ কিন্তু তিনি যখন মঞ্চে ওঠেন, তখন সভাস্থলের কাছেই বিজেপি-র সভার মাইক বাজছিল৷ সেই মাইকের আওয়াজ কানে আসতেই ক্ষুব্ধ হন তৃণমূলনেত্রী৷
মঞ্চ থেকেই তিনি বলেন, ‘সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন৷ সভা করার জন্য আমি সবরকম অনুমতি নিয়েছি৷ তার পরেও এদের আচরণ দেখুন৷ জোর করে বাংলা দখলের জন্য এরা যা করছে তা ঠিক নয়৷ এক মাস তো আমি বাংলার বাকি আসনগুলিতে আমি প্রচার করেছি৷ তার পরেও এরা এরকম আচরণ করলে আমাকে আইনি পদক্ষেপ করতে হবে৷ সামনে চিৎকার করছে যাতে আমি এই সভা করতে না পারি৷ এটাকে বলে পায়ে পা লাগিয়ে ঝগড়া করা৷ সামনে চিৎকার করছে যাতে আমি সভাটা না করতে পারি৷ আমাকে ক্ষমা করবেন, আমি এই সভা করতে পারব না৷ এটা খুব অপমানজনক৷ এই অসভ্যতামি আমি করতে পারব না৷ আগামিকাল এখানে আমি মিছিল করে দেবো৷ যদি পারেন ভোটটা আমাকে দেবেন৷ কিন্ত এই অপমানের জবাবে আপনাদের ভোটটা দিতে হবে৷’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *