📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: প্রথম দফার নির্বাচন শেষ। আগামী বুধবার দ্বিতীয় দফায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের মোট ১৪২ টি আসনে হবে ভোট গ্রহণ। শেষ মুহূর্তে প্রচারের ঝাঁজ বাড়িয়েছে সব দল। প্রায় প্রতিদিন বাংলায় সভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত শাহ। সূত্রের খবর, আগামী রবিবারও রাজ্যজুড়ে একাধিক কর্মসূচি রয়েছে মোদির। মতুয়া মন জয়ে সভা করবেন বনগাঁয়। জনসভার পাশাপাশি রোড শো করবেন উত্তর কলকাতায়।
রবিতে ফের রাজ্যে মোদি, রোড শো উত্তর কলকাতায়, মতুয়া মন জয়ে সভা বনগাঁতেও

