📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: সেচ ক্যানাল থেকে এক অজ্ঞাত পরিচিয় মহিলার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো বর্ধমান শহরের রামমুদি কলোনি এলাকায়। সেচ ক্যানালে দেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যালে পাঠায় বর্ধমান থানার পুলিশ।
সেচ ক্যানাল থেকে মহিলার দেহ উদ্ধার, চাঞ্চল্য বর্ধমান শহরে

