📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:পশ্চিমবঙ্গের প্রথম দফার বিধানসভা ভোটের আগেই লোক ভবনে হেল্পলাইন নম্বর চালু করেছিলেন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। এ বার সেই হেল্পলাইনের মেয়াদ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিল লোক ভবন। দ্বিতীয় দফার ভোটে তো বটেই, ভোটপরবর্তী পর্যায়েও পশ্চিমবঙ্গবাসীর জন্য খোলা থাকবে লোক ভবনের হেল্পলাইন নম্বর। নির্বাচন-পূর্ব ও নির্বাচন-পরবর্তী সময়ে সম্ভাব্য হিংসা, ভয়-ভীতি প্রদর্শন বা অনিয়ম সংক্রান্ত অভিযোগ দ্রুত গ্রহণ ও তার প্রতিকারের লক্ষ্যেই এই উদ্যোগ।
ভোট মিটলেও লোক ভবনে চালু থাকবে হেল্পলাইন! ‘ভয়মুক্ত’ পরিবেশ নিশ্চিত করতে উদ্যোগী রাজ্যপাল আরএন রবি

