📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: হাতে এক মাসেরও কম সময়। পূর্ব মেদিনীপুর জেলার দলীয় সংগঠন চাঙ্গা করতে নিচুতলার কর্মীদের সতর্ক করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুঝিয়ে দিলেন দলে ব্যক্তিগত স্বার্থের জায়গা নেই, তৃণমূলের পদে থাকার একটাই মাপকাঠি। তা হল ‘পারফরম্যান্স’। দলের অন্দরের প্রার্থী-অসন্তোষ যে তাঁর নজর এড়ায়নি, তাও বুঝিয়ে দিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দল যাঁকে প্রার্থী করেছে, ভালো লাগুক বা না লাগুক, তাঁকে জেতানো আমাদের দায়িত্ব। মান অভিমানের কোনও জায়গা নেই দলে। আগামী ২০-২৫ দিন সর্বশক্তি দিয়ে লড়াই করতে হবে।’ পঞ্চায়েত এলাকা ধরে ধরে বিশ্লেষণের বার্তা দিয়েছেন তিনি।
‘পদ পেতে পারফরম্যান্সই শেষ কথা’, শুভেন্দুর জেলায় কর্মীদের ‘সাপ’ তাড়ানোর টোটকা অভিষেকের

