📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:ফের পশ্চিমবঙ্গ সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী ১৮ ফেব্রুয়ারি নদিয়ার মায়াপুর ISKCON মন্দির দর্শনে আসছেন তিনি। অস্থায়ী হেলিপ্যাড থেকে সড়কপথে আসবেন ISKCON -এর শঙ্খ ভবনে। শঙ্খ ভবন থেকে যাবেন রাধামাধব-সহ পঞ্চতত্ত্বের বিগ্রহ দর্শনে। মন্দির দর্শনের পর মায়াপুর ISKCON-এর পদ্মভবনে সাধু সন্তদের সঙ্গে বৈঠকে বসার কথা। রবিবার পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা হেলিপ্যাড-সহ মন্দির সংলগ্ন নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন।
১৮ ফেব্রুয়ারি মায়াপুরের ISKCON মন্দির দর্শনে আসবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

