📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ৩৩ হাজার ভোল্টে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক রাজমিস্ত্রির মৃত্যু ঘটে। শরিফুল ইসলাম নামে ওই রাজমিস্ত্রির বাড়ি শাসন থানা এলাকাতেই।ঘটনাটি ঘটেছে শাসন থানার গোলাবাড়ি মোড় এলাকায়। এই ঘটনার পর স্থানীয় মানুষ বিক্ষোভ দেখাতে শুরু করে।
এলাকার মানুষরা জানান যে এই ঘর মালিক টাকা লোভ দেখিয়ে জোর করে তাকে টাকা দিয়ে এই ঘরের কাজ করানোর জন্য তুলেছিল তার উপরে ছিল ৩৩ হাজার ভোল্ট এর কারেন্ট কানেকশন রয়েছে তা সত্ত্বেও ওই মিস্ত্রিকে বাধ্য করা হয়েছিল।
এলাকাবাসীর দাবি যতক্ষণ না এর সুরাহা মিলবে ততক্ষণ দেহ তুলতে দেবে না । ঘটনাস্থলে শাসন থানার পুলিশ তারা দ্রুত বিষয়টি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
বিদ্যুৎপৃষ্ট হয়ে এক রাজমিস্ত্রির মৃত্যু

