📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বেহালার জেমস লং সরণীতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত দুই ডাক্তারি পড়ুয়া। ভোর রাতে বাইকে যাওয়ার সময় পিষে দেয় লরি, মৃত্যু হয়েছে ২ MBBS পড়ুয়ার।
খাস কলকাতায়, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ২ জন জোকা ইএসআই হাসপাতালের MBBS পড়ুয়া। গতকাল রাতে খাওয়াদাওয়া করতে ২টি বাইকে বেরোয় কয়েকজন পড়ুয়া। ভোর সাড়ে তিনটে নাগাদ হস্টেলে ফেরার সময় ২টি বাইককে পিষে দেয় লরি। সিসি ক্যামেরায় ধরা পড়েছে দুর্ঘটনার হাড় হিম করা ছবি । মৃতদের এক জনের বাড়ি ভাঙড়ে, অন্যজন হরিদেবপুরের বাসিন্দা।
বাইকে যাওয়ার সময় পিষে দেয় লরি, বেহালায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় দুই ডাক্তারি পড়ুয়ার মৃত্যু !

