📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: শুক্রবার দুপুরে গাইগাটা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে আংরাইল গলাধরপুর এলাকা থেকে এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করে । জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে ধৃতের নাম মিন্টু সর্দার সে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতের প্রবেশ করেছে । ধৃতকে আজ বনগাঁ মহাকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ ।
এক বাংলাদেশীকে গ্রেফতার করলো গাইঘাটা থানার পুলিশ

