
নিজস্ব সংবাদদাতা, Todays Story : মধ্যরাতে অন্ধ্র উপকূলে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় মুরাসু। IMD জানিয়েছে, সেই সময়ে তার গতিবেগ ছিল ঘণ্টায় ১২০ কিলোমিটার। মঙ্গলবার ভোর সাড়ে ৪টে নাগাদ ওই ঘূর্ণিঝড়ের ‘চোখ’ ঢুকে গিয়েছে স্থলভাগে। তার জেরে ব্যাপক ঝড়বৃষ্টি অন্ধ্রে। দক্ষিণবঙ্গেও সকাল থেকে মেঘলা আকাশ।

