জগদ্ধাত্রী পুজো, কালীপুজো, ছটপুজো ও কার্তিক পুজোর প্রস্তুতি পর্যালোচনা বৈঠক

নিজস্ব সংবাদদাতা, Todays Story : আজ চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে আয়োজিত ২০২৬ সালের জগদ্ধাত্রী পুজো, কালীপুজো, ছটপুজো ও কার্তিক পুজোর প্রস্তুতি পর্যালোচনা বৈঠকে মন্ত্রী অগ্নিমিত্রা পল সহ বিভিন্ন প্রশাসনিক ও পুলিশ আধিকারিক এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আসন্ন উৎসবগুলিকে সুষ্ঠু, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন নিয়ন্ত্রণ, জনসমাগম পরিচালনা, নাগরিক পরিষেবা এবং দর্শনার্থীদের সুবিধা-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
উৎসবের আনন্দ যেন প্রতিটি মানুষের কাছে নিরাপদ ও নির্বিঘ্নে পৌঁছায়, তা নিশ্চিত করতে প্রশাসনের বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয়, পারস্পরিক সহযোগিতা ও আগাম প্রস্তুতির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *