
নিজস্ব সংবাদদাতা, Todays Story : আন্তর্জাতিক স্বীকৃতি পেল বর্ধমানের যুবকের আবিষ্কারমাত্র ৩০ সেকেন্ডে রক্তপাত বন্ধ করতে পারে বিশেষ পাউডার ‘স্টপ ব্লিড’। পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) খণ্ডঘোষের বাদুলিয়া গ্রামের সাবির হোসেনের এই উদ্ভাবন এবার আন্তর্জাতিক স্বীকৃতি পেল। সিঙ্গাপুরের আন্তর্জাতিক ‘স্লিংশট ২০২৬’ প্রতিযোগিতায় হেল্থ অ্যান্ড বায়োমেডিক্যাল বিভাগে শীর্ষস্থান দখল করে গ্র্যান্ড বিজয়ী হয়েছে তাঁর স্টার্টআপ ‘মিরাকিউলস’। চার লক্ষ সিঙ্গাপুর ডলারের অনুদানও পেয়েছে সংস্থাটি।রাউরকেল্লার ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির বায়োটেকনোলজি ও মেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগিতায় এই স্টার্টআপ পরিচালিত হয়। প্রফেসর দেবেন্দ্র ভার্মার তত্ত্বাবধানে তৈরি হয়েছে পাউডারটি। প্রায় সাত বছর আগে ২০১৯ সালে দিল্লির ডিআরডিও ভবনে এই উদ্ভাবনের জন্য সাবিরকে পুরস্কৃত করে ডিআরডিও। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং তাঁর হাতে মানপত্র তুলে দেন।

