‘হকারদের দোকান গুঁড়িয়ে দেওয়া হচ্ছে’! বিধায়কদের বৈঠকে উদ্বেগপ্রকাশ মমতার, প্রতিবাদে ২১ মে পথে নামছে তৃণমূল

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: মঙ্গলবার কালীঘাটের বাড়িতে দলীয় বিধায়কদের নিয়ে বৈঠকে বসেছিলেন মমতা। সেই বৈঠকেই হকার উচ্ছেদ নিয়ে মুখ খোলেন তিনি। সূত্রের খবর, উচ্ছেদ প্রসঙ্গে ওই বৈঠকে মমতা জানিয়েছেন, সংখ্যালঘুদের নিশানা করা হচ্ছে। হকারদের দোকান বুল‌ডোজ়ার দিয়ে গুঁড়িয়ে দেওয়া দিচ্ছে। মমতার অভিযোগ, ভারতীয় সংবিধান মানছে না বিজেপি সরকার। এই উচ্ছেদের প্রতিবাদে হাওড়া, শিয়ালদহ স্টেশন এবং বালিগঞ্জ স্টেশনের কাছে বিক্ষোভ কর্মসূচি নিয়েছে তৃণমূল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *