৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭ মাত্রার জোড়া ভূমিকম্প ভেনেজ়ুয়েলায়, তছনছ রাজধানীর একাংশ, বহু মৃত্যু আশঙ্কা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: জোড়া ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ভেনেজ়ুয়েলার রাজধানী কারাকাস এবং বন্দরশহর লা গুয়াইরায়। বহু ঘরবাড়ি ভেঙে পড়েছে দুই শহরে। রানওয়ে ভেঙে ভিতরে ঢুকে যাওয়ায় আপাতত ভেনেজ়ুয়েলার মূল বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। দুই ভূমিকম্পে কত জনের মৃত্যু হয়েছে, তা এখনও জানায়নি ভেনেজ়ুয়েলা প্রশাসন। তবে বহু প্রাণহানির আশঙ্কা করছে আমেরিকার ভূতত্ত্ব পর্যবেক্ষণকারী সংস্থা (ইউএসজিএস)। তারা মনে করছে, জোড়া কম্পনে দক্ষিণ আমেরিকার এই দেশে ১০ হাজার থেকে এক লক্ষ মানুষের মৃত্যু হতে পারে।

মার্কিন ভূতত্ত্ব পর্যবেক্ষণকারী সংস্থাকে উদ্ধৃত করে সংবাদসংস্থা এপি জানিয়েছে, প্রথম ভূমিকম্পটির উৎসস্থল ছিল ক্যারিবিয়ান সাগর তীরবর্তী মরন এলাকা। জায়গাটি রাজধানী কারাকাস থেকে ১৬৮ কিলোমিটার দূরে অবস্থিত। দ্বিতীয় ভূমিকম্পটির উৎসস্থল মরনের ১৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। প্রথম কম্পনটির উৎস মাটির ২২ কিলোমিটার গভীরে, আর দ্বিতীয়টির ১০ কিলোমিটার গভীরে। দেশে ভয়াবহ এই বিপর্যয়ের পরেই জরুরি অবস্থা ঘোষণা করেছেন ভেনেজ়ুয়েলার অন্তর্বর্তিকালীন প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ়। ভূমিকম্পে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *