📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: প্রসঙ্গত, জমি দখল করে বেআইনি নির্মাণের মামলায় এক নির্মাণ ব্যবসায়ী অমিত গঙ্গোপাধ্যায়কে মঙ্গলবার গ্রেফতার করে ইডি। দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গায় জমি দখল করে আবাসন তৈরির অভিযোগ রয়েছে তাঁর সংস্থার বিরুদ্ধে। সেই সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার অমিতকে তলব করা হয়েছিল সিজিও কমপ্লেক্সে। জানা গিয়েছে, তদন্তে সহযোগিতা না করার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়। ২০২৩ সালে জমি দখল, প্রতারণা, ভুয়ো নথির অভিযোগে অমিতের নামে দক্ষিণ ২৪ পরগনা-সহ রাজ্যের বেশ কয়েকটি থানায় ২০টি এফআইআর দায়ের করে পুলিশ। সেই এফআইআরের ভিত্তিতে আলাদা মামলা করে তদন্ত শুরু করে ইডি। অমিত প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবাশিস কুমার ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত।
সাতসকালে কলকাতার বিভিন্ন জায়গায় হানা ইডির! চিটফান্ড প্রতারণা মামলায় অন্তত ৬ ঠিকানায় তল্লাশি কেন্দ্রীয় সংস্থার

