
নিজস্ব সংবাদদাতা, Todays Story : কালীপুজোয় স্বস্তির আবহাওয়া থাকলেও দীপাবলি থেকেই ফের বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। রবিবার কালীপুজোর দিন বিকেল পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। হেমন্তের মনোরম পরিবেশেই কাটতে পারে উৎসব। তবে সোমবার দুপুরের পর থেকেই বদলাতে পারে আবহাওয়া। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

