সাতসকালে মা ফ্লাইওভারে ভয়াবহ দুর্ঘটনা, দুমড়ে-মুচড়ে গেল গাড়ি

নিজস্ব সংবাদদাতা, Todays Story : বেপরোয়া গতির জেরে ফের ভয়াবহ দুর্ঘটনা শহরে। শনিবার সকালে মা ফ্লাইওভারে (Maa Flyover) ঘটে গেল বড় দুর্ঘটনা। দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ। তার মধ্যে একটি গাড়ি ডিভাইডার পার করে অপরদিকের লেনে চলে যায় বলে অভিযোগ।শনিবার সকালে ফ্লাইওভারের দুদিক থেকে আসা দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। অন্তত ৪ জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। একটি গাড়ির চাকা খুলে বেরিয়ে গিয়েছে। অপর গাড়ির ডানদিকটা দুমড়ে গিয়েছে, ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়িটি। বেপরোয়া গতির জেরে এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দুর্ঘটনার পিছনের কারণ খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *