‘ভয় আউট, লাইন দিয়ে ভোট দিচ্ছেন….’, টলিউডের ‘সুস্থ ভবিষ্যৎ’-এর জন্য নিশ্ছিদ্র নিরাপত্তার মাঝে চলছে ভোটদান! তত্ত্বাবধানে মিঠুন-রুদ্রনীল

নিজস্ব সংবাদদাতা, Todays Story : ব্যান কালচার নিয়েও এদিন মুখ খোলেন মিঠুন চক্রবর্তী। বলেন, ”কোনও ব্যান কালচার থাকবে না। এটা গণতন্ত্র, গণতন্ত্রে কেউ কারও কাজ করা থেকে আটকাতে পারে না। আমি আপনার সঙ্গে কাজ করব না সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি আপনার কাজ বন্ধ করতে পারি না। সেই অধিকার আমাদের নেই। সবাই সবার সঙ্গে কাজ করবে, সব খোলা থাকবে। কেউ যদি বদমাইশি করে, তাহলে আমার থেকে খারাপ লোক দেখবেন না।”মিঠুন চক্রবর্তী এদিন বাইরে বসে কড়া নজর রাখছেন চারিদিকে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ”আমি বাইরে এই কারণেই বসে আছি, কারণ নিয়মটা তো আমিই বানিয়েছি। ভোটার ছাড়া কেউ ভিতরে থাকতে বা যেতে পারবে না। কত শান্তিপূর্ণ ভাবে ভোট হয় দেখে নিন। লাইন দিয়ে লোকজন ভোট দিচ্ছে। এর আগে তো ভোট হয়নি। পুলিশ আমাদের খুবই সহযোগিতা করেছে। ৪০টা সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। আগের যাঁরা ছিলেন, তাঁরা কেউ যদি বদমাইশি করার চেষ্টা করেন আমার থেকে খারাপ কেউ হবে না।” ঝামেলা হওয়ার কি কোনও সম্ভাবনা রয়েছে? মিঠুন স্পষ্ট জানান, ”কে করবে? কোনও চান্স নেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *