
নিজস্ব সংবাদদাতা, Todays Story : ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাব কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি। অর্ণবের অবশিষ্টাংশ বর্তমানে উত্তরপ্রদেশ, বিহার ও ছত্তিশগড়ের সীমান্তবর্তী এলাকায় ঘূর্ণাবর্ত হিসেবে অবস্থান করছে। ক্রমশ শক্তি হারাচ্ছে এই ঘূর্ণাবর্ত। তবে এর মধ্যেই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান সাগরে তৈরি হওয়া নতুন নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে। আগামী সপ্তাহে এর জেরে বাংলায় বৃষ্টির সম্ভাবনা।

