বিজেপির ‘ডবল ইঞ্জিন’ সরকার গঠনের পরে প্রথম এক সপ্তাহে কতটা কাজ এগোল পশ্চিমবঙ্গে, খতিয়ান তুলে ধরল পদ্মশিবির

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: গত সপ্তাহের শনিবার সরকার গঠনের পর সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওই বৈঠকেই বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে উল্লেখ্যযোগ্য, ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া দেওয়ার জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফ-কে জমি দেওয়ার সিদ্ধান্ত। আয়ুষ্মান ভারত-সহ অন্য কেন্দ্রীয় সরকারি প্রকল্পে পশ্চিমবঙ্গকে যুক্ত করার সিদ্ধান্তও নেওয়া হয় ওই বৈঠকে। পশ্চিমবঙ্গে বিজেপির মন্ত্রিসভার প্রথমে বৈঠকে গৃহীত বিভিন্ন সিদ্ধান্তগুলিকে নতুন সরকারের সাফল্যের খতিয়ানে তুলে ধরেছে পদ্মশিবির।

রাজ্যে নতুন সরকার গঠনের পরে দিল্লি থেকে কী কী পেয়েছে পশ্চিমবঙ্গ, তা-ও তুলে ধরেছে বিজেপি। নির্বাচনী প্রচারের সময় থেকেই বিজেপি বলে এসেছে, ‘ডবল ইঞ্জিন’ সরকার গঠিত হলে পশ্চিমবঙ্গের বিকাশে আরও গতি আসবে হবে। গত শুক্রবারই মুখ্যমন্ত্রী শুভেন্দুকে চিঠি পাঠিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রাজ্যে তিনটি রেল প্রকল্পে ছাড়পত্রের কথা জানানো হয়েছে ওই চিঠিতে। নিউ জলপাইগুড়ি থেকে শিলিগুড়ির মধ্যে প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ পথে ডবল লাইন নির্মাণের একটি প্রকল্পে সবুজসঙ্কেত মিলেছে। শালবনি থেকে আদ্রা পর্যন্ত ১০৭ কিলোমিটার দীর্ঘ পথে তৃতীয় লাইন নির্মাণ প্রকল্পের চূড়ান্ত সমীক্ষা বা ডিপিআর তৈরির নির্দেশ দিয়েছে রেল। সাঁতরাগাছি থেকে খড়্গপুর হয়ে জয়পুর পর্যন্ত বিশেষ এক্সপ্রেস ট্রেন চালুর কথাও বলা হয়েছে। রাজ্যে তিন রেল প্রকল্পে কেন্দ্রের এই ছাড়পত্রকে ‘ডবল ইঞ্জিন’ সরকারের সাফল্য হিসাবেই দেখছে বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *