বাম, কংগ্রেস, দুই তৃণমূলের পর জোড়া উপনির্বাচনে প্রার্থী দিল বিজেপি, নন্দীগ্রামে চন্দ্রনাথের মা, রেজিনগরে লড়ছেন কে?

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির প্রার্থী করেছে সঞ্চিতা প্রধান দে-কে। রেজিনগর কেন্দ্রে কালীঘাট তৃণমূলের প্রার্থী রবিউল আলম চৌধুরী। ঋতব্রত শিবির নন্দীগ্রাম আসনে প্রার্থী করেছে মহম্মদ এহেতাশ মুল হককে। রেজিনগরে তাদের প্রার্থী শেখ সফিউদ্দিন জামান। নন্দীগ্রামে সিপিআইয়ের টিকিটে লড়বেন শান্তিগোপাল গিরি। রেজিনগর আসনে লড়বেন সিপিএমের সইদ আসাদ আলি। আসনরফা নিয়ে সিপিএমের সঙ্গে মতানৈক্য হওয়ায় রেজিনগরে আলাদা লড়ছে আরএসপি। তাদের প্রার্থী বিকাশচন্দ্র মিশ্র। উপনির্বাচনে নন্দীগ্রাম থেকে কংগ্রেসের টিকিটে লড়বেন মিলন প্রধান। আর মুর্শিদাবাদের রেজিনগর থেকে কংগ্রেসের প্রার্থী আব্দুল্লাহিল কাফি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *