
নিজস্ব সংবাদদাতা, Todays Story : বাংলাদেশে ফের নতুন করে দানা বাঁধতে শুরু করেছে অশান্তি। ন্যূনতম মাসিক বেতন বৃদ্ধির দাবিতে মিরপুর, গাজীপুর-সহ বেশ কিছু অঞ্চলে বিক্ষোভ শুরু করেছেন শ্রমিকরা। কোথাও কোথাও সেই বিক্ষোভ হিংসাত্মক রূপ নিতেও শুরু করেছে। রবিবার মিরপুরে, গাজীপুরের একাধিক গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। পুলিশের উপরেও হামলা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় ইতিমধ্যে ধরপারড়ও শুরু হয়েছে।

