বাঁকুড়া শহরের ৩ টি বাড়ি থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ ও গাঁজা উদ্ধার


নিজস্ব সংবাদদাতা, Todays Story : নেশা সামগ্রীর কেনাবেচার রমরমা ঠেকানোর ক্ষেত্রে ফের বড়সড় সাফল্য পেল বাঁকুড়া সদর থানার পুলিশ। বিশেষ সূত্রে খবর পেয়ে সোমবার রাত্রিতে বাঁকুড়া পুরসভার ১১ নং ওয়ার্ডের কবরডাঙ্গা এলাকায় হানা দেয় পুলিশ। এলাকার মোট ৩ টি বাড়িতে হানা দিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ ও গাঁজা উদ্ধার করে পুলিশ। বেআইনি ভাবে নেশা সামগ্রী মজুত রাখার অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *