সবরমতী সেন্ট্রাল জেলের বিশেষ ব্লকে সরানো হলো গ্যাংস্টার লরেন্সকে


নিজস্ব সংবাদদাতা, Todays Story : কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকে গুজরাটের সবরমতী সেন্ট্রাল জেলের হাই-সিকিউরিটি ব্লক ‘দো সাউ খোলি’-তে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের খবর, ওই ব্লকে সন্ত্রাসবাদ ও নৃশংস অপরাধে অভিযুক্ত অন্তত ২০০ বন্দি রয়েছে। ওই ব্লকে চারটি পৃথক ভাগে বিভক্ত। প্রতি বিভাগে ৫০ জন বন্দি থাকে। যে সেলে লরেন্স রয়েছে, তার মাপ সাড়ে সাত ফুট বাই ১১ ফুট। লরেন্স যাতে কোনও ভাবেই অন্য বন্দিদের সঙ্গে যোগাযোগ রেখে দুষ্কর্মের কোনও ছক যাতে কষতে না পারে, তার জন্যই এই পদক্ষেপ বলে জেল সূত্রে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *