
নিজস্ব সংবাদদাতা, Todays Story : প্রায় ১২ ঘণ্টা পরে খনি গর্ভে ২০০ ফুট গভীরে আটকে থাকা কর্মীদের উদ্ধার করা হলো। মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ একে একে কর্মীরা ডুলি করে উঠে আসেন। প্রত্যেক কর্মীর সুস্থ আছেন বলে জানিয়েছেন ইসিএল কর্তৃপক্ষ। প্রত্যেককে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে স্বাস্থ্য পরীক্ষার জন্য।

