
নিজস্ব সংবাদদাতা, Todays Story : পাটনার রামকৃষ্ণনগরের খেমনিচকের সব্জি বাজারে বৃহস্পতিবার ভোরে বিধ্বংসী আগুন লেগে ভস্মীভূত ৫০টির বেশি দোকান। পুলিশ ও দমকল সূত্রে খবর, এ দিন ভোর তিনটে নাগাদ আগুন লাগে এবং দ্রুত তা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১৫টি ইঞ্জিন। কিন্তু ততক্ষণে পুড়ে যায় ৫০টিরও বেশি দোকান। অনেক ব্যবসায়ী তাঁদের দোকান থেকে জিনিসপত্র সরিয়ে নিতে পারেননি। কী কারণে আগুন লাগল, তা এখনও নিশ্চিত জানাতে পারেনি দমকল বা পুলিশ। তবে তারা জানিয়েছে, আগুনে কেউ হতাহত হননি।

