নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস! কাশ্মীরে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ১৫

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: সোমবার সকালে জম্মু ও কাশ্মীরের রামনগর থেকে উধমপুর যাচ্ছিল যাত্রী বোঝাই বাসটি। পথে কানোটে গ্রামে পাহাড়ি রাস্তায় একটি মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সোজা খাদে গিয়ে পড়ে সেটি।
মর্মান্তিক দুর্ঘটনা জম্মু ও কাশ্মীরে। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল যাত্রী বোঝাই বাস। সোমবার সকালে ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১৫ জনের। আহত হয়েছেন আরও অনেকে। এক্স হ্যান্ডেলে এই দুর্ঘটনার কথা প্রকাশ্যে এনেছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল চলছে উদ্ধারকাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *