সাঁকরাইলে ৭০ লক্ষ টাকার গয়না ডাকাতির কিনারা, পাটনা থেকে গ্রেপ্তার ৭

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:হাওড়ার সাঁকরাইলে সোনার দোকানে ৭০ লক্ষ টাকার গয়না ডাকাতির ঘটনায় বড়সড় সাফল্য পেল হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ। তদন্তে নেমে বিহারের পাটনা থেকে সাতজনকে গ্রেপ্তার করেছেন গোয়েন্দারা। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৪২৯ গ্রাম সোনা এবং ৪.২ কেজি রুপো। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৪ নভেম্বর সাঁকরাইলের একটি গয়নার দোকানে ঢুকে দুষ্কৃতীরা বিপুল পরিমাণ সোনা ও রুপোর গয়না লুট করে পালায়। প্রথমে তিনজনের জড়িত থাকার সন্দেহ হলেও তদন্তে সাতজনের একটি চক্রের হদিশ মেলে। শারীরিক ও প্রযুক্তিগত তথ্যপ্রমাণের ভিত্তিতে পাটনায় অভিযান চালিয়ে সাতজনকেই গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে তিনজন হাওড়া, দু’জন উত্তর ২৪ পরগনা এবং দু’জন বিহারের বাসিন্দা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *