দিল্লিতে এক নাবালককে প্রকাশ্যে ছুরি দিয়ে কোপানোর অভিযোগ

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:দিল্লির ত্রিলোকপুরী এলাকায় ভয়াবহ ঘটনা। ছুরি নিয়ে প্রকাশ্যে এক নাবালকের উপর হামলা চালানো হয়েছে বলে খবর। এলোপাথাড়ি ছুরির আঘাতে গুরুতর আহত ওই নাবালক। ঘটনাটি ঘটেছে ময়ূর বিহার থানা এলাকায়। আহত নাবালককে ভর্তি করা হয়েছে হাসপাতালে। পুলিশ জানিয়েছে, হামলাকারীরাও নাবালক। তাদের ইতিমধ্যেই আটক করা হয়েছে। পুরোনো শত্রুতার জেরেই এই হামলা বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *